সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

অপরাজিতা নারী রাজনৈতিক ক্ষমতায়ন  বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

কমলগঞ্জ ( মৌলভীবাজার)  প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়  অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০শে এপ্রিল ) বেলা ১০ টায়  কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট ওই মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  শামসুন্নাহার পারভীন।

এতে আলোচনা অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,উপজেলা কৃষি অফিসার জনি খান,তৌহিদুল ইসলাম চৌঃ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব নিরঞ্জন দেব, বাংলাদেশ হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট  বীরেন্দ্র চন্দ্র,উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার সেলিম আহমদ প্রমূখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের  মৌলভীবাজার  জেলা প্রকল্প সমন্বয়কারী মর্জিনা আক্তার,উপজেলা সমন্বয়কারী গোলাম রাব্বানী, মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ।
সভায় কমলগঞ্জ  উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত কমলগঞ্জ  উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd