1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

পৌর সচিব পদকে বলা হবে পৌর নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

ব্যয় বহন করতে অক্ষম পৌরসভা ভেঙ্গে ইউনিয়নে রূপান্তরিত করা হবে মন্ত্রী

অনলাইন ডেস্ক নিউজ।।

দেশে সকল পৌরসভার ‘সচিব’ পদের নামের বদলে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ হিসেবে নাম প্রতিস্থাপন করতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত বৃহস্পতিবার উপসচিব মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় যে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) নতুন আইন, ২০২২ইং অনুযায়ী পৌরসভার ‘সচিব’ পদের নাম এখন থেকে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। এ অবস্থায় পদনামটি প্রতিস্থাপনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা একটি পরিপত্র অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ পরিপত্র অনুযায়ী পদের নাম পরিবর্তন করতে চায়।

তবে এসংক্রান্তে মতামত চেয়ে সব বিভাগীয় কমিশনারের কাছে চিঠিও দেওয়া হয়।

পরে গত ২০শে মার্চ সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন অফিসের নাম ও

পদবি সৃজনের ক্ষেত্রে সরকারী পদনাম ও পদবি সহকারী সচিব, উপসচিব এবং সচিবালয়ের পরিবর্তে ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, রাজশাহী ওয়াসা, খুলনা ওয়াসার সচিব, উপসচিব, সহকারী সচিবের ক্ষেত্রে পর্যায়ক্রমে জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদনাম প্রস্তাব করা হয়।

তবে সিটি করপোরেশনের সচিব, উপসচিব, সহকারী সচিব, ওয়ার্ড সচিবের পদবির জন্য যথাক্রমে নির্বাহী কর্মকর্তা, ডেপুটি জেনারেল ম্যানেজার, সহকারী জেনারেল ম্যানেজার ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রস্তাব করা হয়। পৌরসভার সচিবের ক্ষেত্রে পৌর নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সচিবের পরিবর্তে

নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সচিবের পরিবর্তে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পদনাম ব্যবহারের প্রস্তাব করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed