1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে অবৈধ বালি উত্তোলনে দু'জনকে জরিমানা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন

কমলগঞ্জে অবৈধ বালি উত্তোলনে দু’জনকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৭৫৭ বার দেখা হয়েছে

মৌলভীবাজারে অবৈধ দখলকৃত জমি উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় প্রায় ৩শ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে ২ ব্যক্তিকে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় সূত্রে জানা যায় যে, বেশ কিছু দিন ধরে কমলগঞ্জে ধলাই নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গুঞ্জন চলছিল।

আজ ২৪শে এপ্রিল রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে  সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার আকস্মিকভাবে মাটিয়া মসজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৩শ ঘনফুট বালি সহ ২টি ট্রাক জব্দ করেন এবং নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনকারী  আদমপুর ইউনিয়নের
মামুন আহমদকে নগদ ৭৫ হাজার টাকা ও ট্রাক ড্রাইভার কাজল মিয়াকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সোমাইয়া আক্তার বালি জব্দ ও নগদ জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed