1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভায় ঈদ উপহারের বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৬৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৩ হাজার ৮১টি  অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর বখতিয়ার খান, মো: রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি  মুহিত,  মো: আহাদুর রহমান বুলু,  মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা সহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই দিন দুপুর আড়াইটায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ১ হাজার ৭০ পরিবারে ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এছাড়া কমলগঞ্জ সদর,আদমপুর,ইসলামপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed