1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
শ্রীমঙ্গলে শহীদ এমপি শিক্ষার্থীর মাঝে ৮লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে শহীদ এমপি শিক্ষার্থীর মাঝে ৮লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৭০৮ বার দেখা হয়েছে

শহীদ এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার স্কুল ও কলেজে পড়ুয়া ৬শ’ ২১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি’ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

আজ (২৭শে এপ্রিল) বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এসময়ে শ্রীমঙ্গল উপজেলা রাজস্ব তহবিলের আওতায় কলেজ পড়ুয়া ৯১ জন শিক্ষার্থীকে ২ হাজার, ৯ম ও ১০ শ্রেণীর ১৫২ জন শিক্ষার্থীকে ১৫শ’ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ৩৭৮ শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আরও উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ধর্মবিষয়ক সম্পাদক উপরু মিয়া প্রমুখ।

প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি সাবেক চিফ হুইপ ও অনুমতি হিসাব কমিটির সভাপতি বলেন যে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি শিক্ষার্থী ঝড়েপড়া রোধে ব্যাপক কাজ করেছেন।

এখনও আমরা তার সুফল দেখতে পাচ্ছি। এ দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার্থী ঝড়ে পড়ার হার এখন আর নেই বললেই চলে। তিনি আরও বলেন যে, শ্রীমঙ্গল সহ সারাদেশে সরকার শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দৃষ্টিনন্দন ভবন করে দিয়েছে। যেখানে ওয়াশব্লক, বিদ্যুৎ সুবিধাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed