সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে ফিরতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭৩২ বার দেখা হয়েছে

মধ্যবিত্তের জিবনী-লেখিকা জে কে তালুকদার

কমলগঞ্জ প্রতিনিধি।।

ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। যুবকের নাম মোঃ মেরাজ আহমদ (৩২)।

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে মেরাজ। সে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

সোমবার (২মে) দিবাগত রাত ২টার সময়  মুন্সিবাজার টু মৌলভীবাজার সড়কের বাবুর বাজার এলাকায় মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান যে, স্থানীয়রা বাজার থেকে যাওয়ার পথে মোটরসাইকেলসহ লাল শার্ট পড়া অবস্থায় এক যুবককে দেখে আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিয়েছি। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ব্রিজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড় জানান যে, লাশ ব্রিজের নিচ হতে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ লাশের ময়না তদন্ত করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd