সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

মৌলভীবাজারে পর্যটকদের নিরাপত্তা তৎপর পুলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৭৩৩ বার দেখা হয়েছে

ঈদে কমলগঞ্জে পর্যটকদের ভিড়

মৌলভীবাজার প্রতিনিধি।।

ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্হা গ্রহন করেছে অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণ করতে। 

এবিষয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।

এছাড়াও পর্যটন শহর খ্যাত জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান গুলোতে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের উপচে পড়া ভীড়।

জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা বিধানে টুরিস্ট পুলিশের সাথেও সমন্বয় করে বিশেষ নিরাপত্তা বিধানে কাজ করছে জেলা পুলিশ।

তাছাড়াও মৌলভীবাজার জেলা পুলিশ ঈদে বিভিন্ন স্পট গুলোতে আগত পর্যটকদের স্বাগত জানিয়ে চকলেট বিতরণ করেছে।

এবার ঈদ উল ফিতরের ছুটিতে মৌলভীবাজারে দেশের বিভিন্নপ্রান্ত থেকে রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমন ঘটেছে।

আগত এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলো ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি আওতায় রাখা হচ্ছে।

তবে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার নেতৃত্বে সার্বিক তদারকি করছেন যারা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd