সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন

  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

লাউয়াছড়া বনে ট্রেনের উপরে গাছ পড়ে যোগাযোগ বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরে এলাকায়
সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের পাওয়ারকার বগিরতে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন আরও দাউ দাউ করে ছড়িয়ে পড়ে ট্রেনের দুটি বগিতে। আগুন লাগার সংবাদ পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন যে, আগুন লাগার কারণ জানাতে পারেননি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd