1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

কমলগঞ্জে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি।।
রাজধানীর সাভার কলেজ শিক্ষক, প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলায় আজ শনিবার (২রা জুলাই) দুপুর প্রায় ২টায় উপজেলা ময়না চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষিকা মোছাঃ বিলকিস বেগম, লেখক গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরী, ফজলুর রহমান, সেলিম আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা সিরাজুল ইসলাম, মোশাহীদ আলী, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।

এ মানববন্ধনে বক্তারা প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন যে, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের কারণে আর যেন কোনও শিক্ষক নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি হতে হয়না।

এজন্য আমরা এহেন ঘৃণ্য অপরাধের জন্য তার দৃষ্টাষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed