1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

হাওড়পাড়ে ডাকাতির আতঙ্ক

  • প্রকাশিত : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে

তালেব ডাকাত আত্মসমর্পণ করেন কুলাউড়া থানায় এসে

অনলাইন ডেস্ক নিউজ ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের  হাকালুকি হাওরপাড়ের পশ্চিম বেলাগাঁও গ্রামে গতকাল রোববার রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী সোমবার (১১ই জুলাই) সকালে ডাকাতির কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।

তবে এলাকাবাসী সূত্রে জানা যায় যে, পশ্চিম বেলাগাঁও গ্রামে  গভীর রাতে একদল ‘ডাকাত’ ঢুকেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে ডাকাতির বিষয়টি  এলাকার বিভিন্ন মসজিদে  মাইকিং  করে সতর্ক করা হয়। মাইকিংয়ের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
 পুলিশের কয়েকটি দল এলাকায় টহল তৎপরতা চালায়। রাত প্রায় ১টার সময় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ কাটানালাপাড়  এলাকায় যান।

পরে নৌকায় করে তারা আশপাশের এলাকায় দফায় দফায় টহল দেন এবং কন্টিনালা জামে মসজিদের মাইকে ওসি নিজে কাউকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেন যে, পুলিশ আপনাদের সাথে আছে, আপনারা শুধু সতর্ক থাকুন।

গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন যে, ডাকাত আতঙ্কের খবর পেয়ে সাংবাদিক মনিরুল ভাইকে জানাই। পরে তিনি ওসি স্যারের সাথে যোগাযোগ করলে ওসি মহোদয় আমরা দুইজনকে  নিয়ে এলাকায় যান। পরে ওসি স্যারসহ পুলিশ দেখে  আতঙ্কিত এলাকাবাসী অনেকটা স্বস্তি পান।

একই গ্রামের আবুল হোসেন জানান যে,  রাতে বন্যাকবলিত এলাকায় ডাকাতি ঠেকাতে প্রতিরাতে নৌকাযোগে টহল দিচ্ছে  পুলিশ। এতে পানিবন্দী এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। পুলিশের এমন  ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম সোমবার সকালে জানান যে,  হাওরে মাছ ধরার সময় জেলেরা দুটি নৌকায় অপরিচিত কিছু মানুষ দেখেন। হাওরের ফেঞ্চুগঞ্জের আশিঘর এলাকা থেকে দুটি নৌকা আসছিল। জেলেদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাতভর এলাকাবাসীকে নিয়ে পুলিশ টহল দিয়েছে। এছাড়াও ডাকাতি ঠেকাতে প্রতিরাতেই পুলিশ হাওর এলাকায় পাহাড়া দেন।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী  বলেন যে, দুটি নৌকা দেখে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাতে টহল দিয়ে কাউকে পাওয়া যায়নি। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরোও বলেন যে, সাধারণত এ সময় চুরি-ডাকাতি বাড়তে পারে। টহলের জন্য হাওর এলাকায় পুলিশের তিনটি নৌকা আছে। সেগুলো নিয়মিত রাতে টহল দেয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed