সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

বিয়েতে রাজি না হওয়ায় প্রাণ দিতে হলো আয়শাকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

বিয়ের দাবিতে অসিমের বাড়িতে মুক্তা

 কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছতিয়া গ্রামে তুচ্ছ এক ঘটনাকে নিয়ে প্রতিপক্ষের হামলায় কিশোরীর মৃত্যু হয়েছে।

গত শনিবার (৯ই জুলাই) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। নিহত কিশোরী আয়শা বেগম (১৮) কমলগঞ্জ ইউপির ছতিয়া গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে।

কমলগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায় যে, ছতিয়া গ্রামের মৃত আজাদ মিয়ার পরিবার শনিবার সকালে কোরবানির গরু বাড়ির আঙ্গিনায় ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। বিকালে পাশের বাড়ির জহুর মিয়ার ছেলে সিরাজ মিয়া ঐ গরুটি তাদের ক্ষেতের ধান খেয়েছে বলে অভিযোগ করে গরুটি তাদের বাড়িতে নিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ মিয়া গংরা মৃত আজাদ মিয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় ৮জন আহত হয়।

আহতরা হলেন আয়শা বেগম(১৮), নশাদ মিয়া(৫৫), কনিজা বেগম(৫৫) জুবেদা আক্তার(৪৫), ছালেহা বেগম(৪০), হারিস মিয়া(৩৫), বদরুল ইসলাম সোহাগ(২৩) ও সুমন মিয়া ওরফে সালাউদ্দিন (২৫)।

গ্রামবাসী আহত নারীদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আয়েশা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আয়েশার মৃত্যু হয়।

আয়েশার পরিবারের সদস্যরা জানায় যে, আগামী বুধবার (১৩ই জুলাই) একই গ্রামের সালাউদ্দিন সুমনের সাথে আয়েশার বিয়ে হওয়ার কথা ছিল। সেই মতে প্রায় সবধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তারা। হামলাকারী সিরাজ মিয়া আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। আয়েশা সিরাজ মিয়ার ফুফাতো বোন হওয়ায় আয়েশার পরিবার আত্বীয়ের সাথে আয়েশার বিয়ে দিবেন না বলে সিরাজের পরিবারকে জানান। এতে ক্ষুব্ধ হয়েই সিরাজ এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান আয়েশার পরিবার।

সোমবার (১১ই জুলাই) এই হামলার ঘটনায় ৭জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের হয়।

এ মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক বিজয় প্রসাদ রায় হামলা ও কিশোরীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, এ মামলার দুই আসামী সিরাজ ও সামাদ কে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd