সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

মোটরসাইকেল আন্তঃজেলায় চলাচল বন্ধের পক্ষে টাস্কফোর্স

  • প্রকাশিত : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮৭৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে খ্রিস্টান মিশনারী স্কুল শিক্ষকের লাশ পুকুর থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক নিউজ ::


দেশে দুর্ঘটনা প্রতিরোধে আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল সব সময় বন্ধ রাখার পক্ষে মত দিয়েছে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার করণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স।

টাস্কফোর্সের সদস্য ও শ্রমিক নেতা শাজাহান খান এ তথ্যটি জানান।

আজ (২৭শে জুলাই) বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাজাহান খান বলেন যে, মোটরসাইকেল নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে। দূরপাল্লায়, আন্তঃজেলায় রাইডশেয়ারিং হবে না। আজকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। প্রায় ৪০ শতাংশ দুর্ঘটনা হয় মোটরসাইকেলে। সুতরাং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি। 

তবে ঈদের সময় কিছুদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত কি আবার বাস্তবায়ন করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা এটাকে বাস্তবায়নের জন্য বলেছি। 

এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি বলেও জানান টাস্কফোর্সের সদস্য ও শ্রমিক নেতা শাজাহান খান। 

বাস মালিকদের ষড়যন্ত্রে মোটরসাইকেল নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন যে, এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু নয়। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd