সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে রাতে মাছ শিকার করতে গিয়ে নিহত

  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১০৫৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিদিঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ছড়া থেকে আব্দুল মন্নান (৬৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার ৩ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকার লাঘাটা ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মন্নান একই এলাকার মোঃ মকবুল মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় যে, নিহত আব্দুল মন্নান মঙ্গলবার রাতে বাড়ির পাশে লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ শিকার করতে যান।

সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজাখুজি করে লাঘাটা ছড়ায় কাদার মধ্যে তার লাশ দেখতে পান। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত আব্দুল মন্নানের ছেলে তালেব মিয়া বলেন যে, আমার বাবা প্রায় সময় রাতে লাঘাটা ছড়ায় বড়শি দিয়ে মাছ শিকার করতেন। আমরা ধারণা করছি, গতকাল রাতে মাছ শিকার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী বলেন যে, আব্দুল মান্নান এর স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd