সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫৫ বার দেখা হয়েছে



কমলগঞ্জ থেকে চা শ্রমিকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী নাম অজয় রাউতিয়া (৩৫)। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইনের লক্ষিন্দর রাউতিয়ার ছেলে।

আজ রোববার (৪ঠা সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভানুগাছ-পাত্রখোলা সড়কের ঝপলারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

জানা যায় যে, অজয় শিং রাওতিয়া মোটরসাইকেল-যোগে পাত্রখোলা ইসকন-মন্দির থেকে ভানুগাছ বাজারে দিকে যাচ্ছিলেন। পথিমধ্য মাধবপুর এলাকার জবলারপার ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খুটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলই মারা যান তিনি। 


কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাচার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। 




শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd