1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
খেলার ট্রফি ভাঙ্গায় ইউএনও মেহরুবা ইসলাম বদলি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

খেলার ট্রফি ভাঙ্গায় ইউএনও মেহরুবা ইসলাম বদলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৭ বার দেখা হয়েছে


ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে গণ পদত্যাগ
অনলাইন ডেস্ক নিউজ ::

খেলার ট্রফি ভেঙে আলোচনা সমালোচনায় আসা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (২৬শে সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা বিভাগে বদলির আদেশ জারি করা হয়।  

এর আগে গত শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ না করে খেলোয়াড় ও কয়েক শ’ দর্শকের সামনে ট্রফি গুলো ভেঙে ফেলেন তিনি। এরপর থেকেই তিনি আলোচনায় আসেন।

পরে গতকাল সোমবার (২৬শে সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা যায়।

এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

এ প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হি‌সে‌বে ন‌্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর ধার ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো।

তবে জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed