1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মণিপুরী নেতা হিজম ইরাবতের ১২৬তম জন্ম বার্ষিকী পালন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

মণিপুরী নেতা হিজম ইরাবতের ১২৬তম জন্ম বার্ষিকী পালন

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে

কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব উদযাপিত

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরীদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৬ তম জন্মদিন পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কমপ্লেক্সে ‘ইমা বাংলাদেশ’ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন, ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর সাধারণ সভা ও নতুন কমিটি গঠন।

ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের (ইমা) সাবেক সম্পাদক শ্রী অহৈবম রনজিৎ সিংহ এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি এ কে শেরাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী মনমোহন সিংহ, আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য কে মলিন্দ্র প্রমুখ। এছাড়া মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম কীর্তি নিয়ে আলোচনা ও সাধারন মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, মণিপুরী জাতির জীবনে সূচিত নবজাগরণের প্রধান পথিকৃৎ মণিপুরীদের জাতীয় নেতা হিজম ইরাবত সিংহ মণিপুরী সাহিত্য, থিয়েটার আন্দোলন, সংগীত, খেলাধুলা, সাংবাদিকতা, সমাজসেবা, ধর্ম সংস্কার, জাতীয় রাজনীতি তথা মণিপুরী জীবনের সকল ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন। রাজনৈতিক বন্দী হিসেবে হিজম ইরাবত ১৯৪১ থেকে ১৯৪৩ পর্যন্ত দুই বৎসর সিলেট জেলে ছিলেন।

সেখানেই তিনি কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হন। জেল থেকে বেরিয়ে মণিপুর প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সিলেট অঞ্চলে কয়েক বৎসর থেকে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বও দিয়েছেন। তিনি সুরমা ভ্যালি কৃষাণ সভার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed