1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কক্সবাজারের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

এমন ছাত্রলীগ আমরা চাইনা বললেন : ওবায়দুল কাদের
কক্সবাজারে নৌবাহিনীর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করতে ও জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বুধবার (৭ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে পৌঁছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের আরোও ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ইং-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ।


আন্তজার্তিক ফ্লিট রিভিউতে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টারও অংশ নিয়েছে।

এদিকে আজ বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

জনসভায় তিনি প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখবেন। শেখ হাসিনা দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি জনসভা থেকে তিনি প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং এর সাথে আরো ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed