1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

কমলগঞ্জ প্রেসক্লাবে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৭২৯ বার দেখা হয়েছে

ভারত থেকে আসা শিশু ও নারী সহ একুশ রোহিঙ্গাকে মৌলভীবাজারে আটক

অনলাইন ডেস্ক নিউজ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত ভবণের উন্নয়ন কাজে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সংগঠন “কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত” আর্থিক অনুদান প্রদান করেছে।

আজ সোমবার (১৬ই জানুয়ারী) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরপিতা মেয়র জুয়েল আহমেদ।

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল করিম এর ছেলে,সভাপতি রুজেল তরফদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান এর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ মোট এক লক্ষ টাকা এবং ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী ১০ হাজার টাকা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ,ওয়াহিদ রুলু, সহ সভাপতি প্রণীত রঞ্জণ দেবনাথ, শাব্বির এলাহী,কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed