1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

কমলগঞ্জে জুয়ারিদের হামলায় আহত পুলিশসহ ৫ আটক ৫

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে




কমলগঞ্জ প্রতিনিধিঃঃ
ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপির রায় বহাল : হাইকোর্ট
মৌমৌলভীবাজারের কমলগঞ্জে অভিযানের সময় জুয়ারিদের হামলায় ওসিসহ চার পুলিশ সদস্য এবং একজন এলাকার স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ।

এঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার সময় উপজেলার উত্তর তিলকপুর গ্রামে।

এবিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাকের বলেন যে, আটক ৫ জন আসামীকে এ ঘটনায় করা দুই মামলায় আজ (১লা ফেব্রয়ারী) বুধবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। ১টা জুয়া আইনে ও ১টা পুলিশের ওপড় হামলার মামলা হয়েছে। মামলার এজহার সাতজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামী করা হয়েছে।

এবিষয়ে জানা যায় যে, উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে খড়কুটো দিয়ে ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন জুয়া খেলতো। ওই জুয়ার আসরের সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আক্তার হোসেন ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জাবের আহমদ, খোকা মিয়া, সায়েম মিয়া, শামীম আহমদ, শামন মিয়া, কাউসার আহমদ ও কামাল মিয়াসহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েকজন পালিয়ে যায়।

এসময় আটককৃতদের চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এঘটনায় এলাকায় উত্তেজনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানার নিয়ে যাওয়ার সময় উত্তর তিলকপুর জামে মসজিদের সামনে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এসময় ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই আক্তার হোসেন, এএসআই জালাল উদ্দিন, কনস্টেবল মামুনুর রশিদ ও স্থানীয় বাসিন্দা জাবির আহমদ আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এএসআই জালাল উদ্দিন ও কনস্টেবল মামুনুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ পাঁচজনকে আটক করে শাওন ওরফে শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়া।

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন যে, জুয়া খেলা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আক্তার হোসেন ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। কয়েক-জনকে জুয়ার আসর থেকে নগদ ১৬ হাজার টাকাসহ আটক করে পুলিশ।আটককৃতদের থানায় নেওয়ার সময় (২০ থেকে ২৫) জন লোক পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্যসহ স্থানীয় একজন আহত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed