1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভালোবাসা দিবসে সৈয়দপুরে পরিচ্ছন্নকর্মীদের মাঝে লুঙ্গি ও মিষ্টি বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

ভালোবাসা দিবসে সৈয়দপুরে পরিচ্ছন্নকর্মীদের মাঝে লুঙ্গি ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::
শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি : ওবায়দুল কাদের
নীলফামারীর সৈয়দপুরে পরিচ্ছন্নকর্মীদের লুঙ্গি উপহার আর মিষ্টিমুখ করিয়ে ব্যতিক্রমী ভালোবাসা দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।

আজ (১৪ই ফেব্রুয়ারি) মঙ্গলবার অভিনব এ উদযাপন করে সংগঠনের সদস্যরা।

সাজিদ, মণ্ডল, চান, বিসমিল্লাহ নামের কয়েকজন পরিচ্ছন্নকর্মী জানান, তারা ১ জায়গায় আবর্জনা পরিষ্কার করছিলেন, হঠাৎ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে হাতে লুঙ্গি আর মুখে মিষ্টি তুলে দেয়। ভালোবাসা দিবস কি তা তারা বোঝেন না, তবে এমনভাবে দিবসটি উদযাপন করায় তারা বেশ খুশি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, যারা শহর পরিষ্কার রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সঙ্গেই এবার আমরা ভালোবাসা দিবস উদযাপন করেছি। মূলত ভালোবাসা পাওয়ার হকদার তারাই।

আজহার, রাজা, সামিউলসহ সংগঠনের কয়েকজন সদস্য তাদের অভিমত ব্যক্ত করে জানান, সংগঠনটির সদস্যরা টাকা জমিয়ে পরিচ্ছন্নকর্মীদের জন্য লুঙ্গি ও মিষ্টি কিনেছেন। তাদের মুখে হাসিয়ে ফুটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছেন সদস্যরা।

উল্লেখ্য যে, প্রতি বছর ভালোবাসা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছে নীলফামারীর সৈয়দপুরের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed