সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৫৮ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

বঙ্গবন্ধু মেডিক্যালের নামে অবৈধভাবে বালু উত্তোলন
নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ই মার্চের ভাষণ এবং শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আজ মঙ্গলবার (৭ই মার্চ) বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

এসময়ে ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরসহ আরও অনেকে।

এর আগে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর‍্যালে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd