1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

রূপগঞ্জে নারীর অশ্লীল ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ ::

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তৈরী করা নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮শে মার্চ) বিকেলে ভুক্তভোগী ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার (২৮) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি ও ভুলতা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা ইয়াছমিন নুপুর, সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার, ভুলতা ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি ঝর্ণা আক্তার, ২নং ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি শিল্পী আক্তার, ৫নং ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি নুসরাত জাহান জলি, যুব মহিলা লীগের নেতৃ তানজিলা আক্তার, সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন সুমা আক্তার বলেন, গত ২৭শে মার্চ সোমবার জনৈক নারীর অশ্লীল ছবির সঙ্গে তার মুখমন্ডল জড়িয়ে নিঝুম নিঝুম নামের ফেইসবুক আইডি থেকে প্রচার করা হয়।

পূর্ব শত্রুতা ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কাঞ্চন পৌরসভার হাটাবো বাড়ৈপাড় এলাকার আব্দুর রহমান নামে এক বখাটে তার নিজের নামের ফেইসবুক আইডি থেকে ওই কু-রুচিপুর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ব্যক্তির মোবাইলে খুদে বার্তায় ছড়িয়ে দেয়।
কান্না জড়িত কন্ঠে সুমা আক্তার আরো বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।


এবিষয়ে সুমা আক্তার বাদী হয়ে বখাটে আব্দুর রহমানসহ ৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুমা আক্তারের দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed