সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে



মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চনে এ এস এম আজাদুর রহমান সভাপতি ও বিকুল সম্পাদক


শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে একই দিনে নিয়মিত মামলা ও পরোয়ানা ভূক্ত মামলার ১৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার (৫ই এপ্রিল) দিন ও রাতে বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

গ্রেফতারকৃত আসামিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের সালাম মিয়া, কালাম মিয়া, আলিসারকুল গ্রামের আলকাছ মিয়া, মো. বুলবুল আহমদ, মো. ফেরদৌস আহমেদ, ভোজপুর গ্রামের দেলোয়ার মিয়া, কেবল মিয়া, জাহানারা বেগম জিলাদপুর গ্রামের আলিম উদ্দিন, জয় বানু, ফুল মিয়া, গোল বানু ও খেজুরি ছড়া চা বাগানের যতন দাস।

উক্ত আসামীদের গ্রেফতারে এই অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, তীথংকর দাস, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, জাকির হোসেন, রাকিবুল হাসান, সজীব চৌধুরী, আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই জামাল মিয়া ও থানার অন্যান্য ফোর্স।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার পলাতক ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd