সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল


সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসাীকে গ্রেপ্তার করেছেন সদর মডেল থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার এসআই মো. আনোয়ার হোসেন,এসআই রাশেদ উদ্দিন সহ পুলিশ সদস্যরা পৌরসভার ধোপাখালীস্থ মমতাজ বেগমের বাসার ভাড়াটিয়া বাসায় সোহান মিয়ার রুমে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহান মিয়া(৩০)। তিনি পৌরসভার পশ্চিম তেঘরিয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে এবং মো. আতাউর রহমান(২২) তিনি পৌর এলাকার হাছন নগরের মো. শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামীদের বাসা হতে কালো পলিথিনে মোড়ানো ৪৫পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরবর্তীতে জব্দ করেন। তারা দীর্ঘদিন ধরে পুরো শহরে যুব সমাজের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।

আজ (৭ই এপ্রিল) শুক্রবার তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয় । যার মামলা নং-১২ ।

আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই উপজেলার যেকোন প্রান্তে যেকোন ধরনের অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের প্রতিটি সদস্য তৎপর রয়েছে। আমরা চাই সমাজে শান্তি শৃংখলা বজায় থাকলে সুষ্টু পরিবেশ বজায় থাকলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd