1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিশ্বনাথে বিতর্কিত প্রভাষক শংকু রাণীর ব্যাপারে বিশেষ সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথে বিতর্কিত প্রভাষক শংকু রাণীর ব্যাপারে বিশেষ সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারের কর্মকান্ডের ব্যাপারে করণীয় শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ই মে) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

নিয়োগের পর থেকেই নানান আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারের বিতর্কিত সব কর্মকান্ডে দীর্ঘদিন ধরে কলেজে চলছে অচলাবস্থা, আর ওই অচলাবস্থা থেকে কলেজকে রক্ষা করার লক্ষেই-এ বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

শংকু রাণী সরকারের বিতর্কিত সব লঙ্কাকান্ডে অতিষ্ঠ হয়ে তার (শংকু) অপসারণের দাবীতে বিগত সময়ে কলেজ ক্যাম্পাসে টানা আন্দোলন করেছেন কলেজের সর্বস্থরের শিক্ষার্থীরা।

তথাপি শংকু রাণীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় শিক্ষার্থীরা আবারও নিজেদের কর্মসূচি শুরু করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিতর্কিত ওই প্রভাষক শংকু রাণী সরকার মিথ্যা ঘটনায় ‘উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষার্থী’র নাম উল্লেখ করে একাধিক মামলা দায়ের করে উপজেলাজুড়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

সভায় বক্তারা বলেন, কলেজের প্রভাষক হওয়া সত্তে¡ও ইতিমধ্যে ওই বিতর্কিত শংকু রাণী সরকার নিজেকে কখনও ভ‚য়া আইনজীবি, কখনও ভ‚য়া সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করতে গিয়ে অনেক স্থানে হাতে-নাতে ধরা পড়ে কলেজের সুনাম নষ্ট করেছেন।

কলেজের কাজে সচিবালয়ে অবস্থান করা তারই সহকর্মী প্রভাষককে কলেজে অবস্থান দেখিয়ে শীলতাহানীর মামলা করে নিজের বেহায়াপনার পরিচয় দিয়েছেন। শংকু রাণীর এসব বেপরোয়া আচরণে তার (শংকু) নিজ কর্মস্থল বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক-শিক্ষাথীসহ এলাকাবাসীও আজ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তাই কলেজকে টিকেয়ে রাখার জন্য বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারকে ‘বিশ্বনাথ সরকারি কলেজ’ থেকে অপসারণ করা এখন সময়ের দাবীতে রূপান্তরিত হয়েছে। আর তা না হলে সম্মান নিয়ে কলেজে শিক্ষা দিতেও পারবেন না, নিতেও পারবেন না।

বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ সুমন, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, তাপসী চক্রবর্তী লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক রোকেয়া বেগম শেলি, আব্দুস সহিদ, শরীফ উদ্দিন, শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুকন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক বনানী চক্রবর্তী, গোলাম মোস্তফা, সুহাদ উজ্জামান চৌধুরী, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, মোহাম্মদ রোকনুজ্জামান, শিপা চক্রবর্তী, শিরিন আক্তার, মাহমুদা বেগম, রাশেদুল হক, লিটন রঞ্জন দে, দীপা চৌধুরী, গিয়াস উদ্দিন, ফরিদা ইয়াসমিন, শহিদুল ইসলাম, শাহিন আলম, উমা দে, দুলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌর মেয়রের পিএস জাহেদ আহমদ সুমন, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed