1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

কমলগঞ্জে জগন্নাথ রবিদাসের ঘরে আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৩১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মঙ্গাকবলিত চর এলাকায় ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ধলাই নদীর তীরে অবস্থিত অসহায় জগন্নাথ রবিদাসের বসতঘরে

আজ মঙ্গলবার (২৩ শে মে) ভোররাতে দুস্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত হওয়ার অভিযোগ উঠেছে। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত জেগে উঠায় দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে বসতঘরের মালামাল পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দলিত সম্প্রদায়ের জগন্নাথ রবিদাসের ছেলে চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে দপ্তরী সুনীল রবিদাস জানান যে, মঙ্গলবার ভোররাতে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। কে বা করা আমাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে দ্রুত আমরা ঘুম থেকে উঠে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি।

এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে নাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিদাস পরিবারকে দেখতে যান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। এ সময় প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed