1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে কমলকুঁড়ি পদক পেলেন চারজন

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৬৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে ওঝা ও হাসপাতাল ঘুরে দুইদিন পর গৃহবধুর দাহ সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার একযুগ পূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১শে মে) রাত নয়টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পাক্ষিক কমলকুঁড়ি পরিবার এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

কমলকুঁড়ি পরিবারের সদস্য ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন।

অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সহকারি অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহকারি শিক্ষক আজিজুর রহমান, সাংবাদিক আর কে সোমেন, মো. মোনায়েম খান, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রাজেন কৈরী প্রমূখ।

সভার শুরুতে অনুষ্ঠানে অতিথিদের ফুল ও উত্তরীয় পরিধান করে বরণ করে নেয়া হয়।

পরে অতিথিরা কেক কেটে কমলকুঁড়ি পত্রিকার ১৩ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে শুরু হয় গুণীজন সম্মাননা অনুষ্টান।

প্রতিবছরের ন্যায় এবারও কমলগঞ্জের চার গুনী ব্যক্তিকে কমলকুঁড়ি পদকে ভূষিত করা হয়।

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, সমাজ সেবায় ইমতিয়াজ আহমেদ বুলবুল, গবেষণায় আহমদ সিরাজ ও সাংবাদিকতায় মুজিবুর রহমান রঞ্জুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান বলেন, কমলকুঁড়ি আজ আমাকে যে সম্মাননা দিয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম। এজন্য সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed