সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে দিলো স্বামী

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ই জুলাই) রোববার সকাল ৮:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ মাঠে সাপ্তাহিক এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি পবিত্র ঈদ-উল- আযাহের পূর্বে পশুর হাট, শপিং মল এবং ঘরে ফেরা মানুষের জান-মালের নিরাপত্তা প্রদান করায় এবং ঈদের দিন ও ঈদ পরবর্তী সময়ে প্রত্যেক থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ প্রদান করেন।

তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্ এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর তিনি পুলিশ সদস্যদের মেস ও ব্যারাক পরিদর্শন করেন।

আজকের মাস্টার প্যারেড মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল, মোঃ আল-আমীন, পুলিশ হাসপাতাল, নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd