1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

সিলেটে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

এ সময়ে আহত হয়েছেন আরো একজন।

আজ (২০শে জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে অটোচালক কালন, একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন ও মাইক্রবাস চালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম ভুঁইয়া।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান যে, ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের ডানপাশের চাকা ফেটে সিলেটগামী অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed