1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর নৌকার শহরে পরিণত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর নৌকার শহরে পরিণত

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

এখন রংপুর নগরীর যে দিকে চোখ যায় শুধুই দেখা যায় নৌকা আর নৌকা। প্রতিদিনই নতুন নতুন তোরণ, ব‍্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং পোস্টার সাটানো হচ্ছে।

প্রত‍্যেকটিতেই থাকছে নৌকা। আসন্ন ২রা আগস্ট জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের গণ মহাসমাবেশ।

উক্ত গণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এ গণ মহাসমাবেশকে ঘিরেই রংপুর নগরীর রোড ডিভাইডার, সড়কের দুই পার্শ্বে এবং ব‍্যস্ততম স্থানে শোভা পাচ্ছে বিভিন্ন রঙ বেরঙের নৌকা। প্রিয় দল ও জননেত্রীর প্রতি ভালোবাসার এ নিদর্শন দেখে সাধারণ মানুষ বলছেন এ যেন নৌকার শহরে পরিণত হয়েছে। নগরীর জিলা স্কুল মোড়, বঙ্গবন্ধু চত্বর, সার্কিট হাউজ, লাল কুঠির মোড়, এবং প্রবেশদ্বারে, কাচারি বাজার মোড়, ডিসির মোড়, মেডিকেল মোড়, সিও বাজার, টার্মিনাল, সাতমাথা, মাহিগঞ্জ, দর্শনা, মর্ডান মোড়, স্টেশন মোড়, শাপলা চত্বর, ছালেক মার্কেট, প্রেসক্লাবের সামনে, জাহাজ কোম্পানি মোড়, জিএল রায় রোডের ঝন্টুর মোড়, মিলনীর মোড়, পায়রা চত্বর, ভাঙা মসজিদ মোড়, সিটি বাজার মোড়, টাউন হল এলাকায় খোঁজ সহ নগরীর বিভিন্ন স্থানে নিয়ে জানা যায়, কোথাও অনেক আগে তোরণ, বিলবোর্ড, ব‍্যানার ও ফেস্টুন দেয়া হয়েছে। আবার কোথাও কোথাও কাজ চলছে। বিশেষ করে নগরীর বিভিন্ন ব‍্যস্ততম স্থানে অনেক নেতা তোরণ নির্মাণ করছেন। প্রতিটি তোরণ চোখে পড়ার মত, উপরে রয়েছে দৃষ্টিনন্দন নৌকা। চলার সময় সাধারণ মানুষ আনমনে দেখেন নৌকাগুলো।

সূত্র হতে জানা যায়, গত ১৪ই জুলাই / ২০২৩ ইং তারিখে রংপুর আওয়ামী লীগের বেশকিছু নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন। ঐ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ‍্যক্ষ রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।
তারপর তারা রংপুর আসার পরে থেকেই শুরু হয় রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের কাজ।

এতে সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন জানান, তোরণ, বিলবোর্ড, ব‍্যানার ফেস্টুন এবং পোস্টারে সেজেছে রংপুর নগরী। সকল নেতা কর্মীরা এসব দেয়ার সময় দলের প্রতীক রাখছেন। এখন রংপুর মানেই নৌকা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed