1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

ভূমিকম্পে কাপলো সিলেটসহ সারা দেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মারা গেছেন হযরত মাও: দেলাওয়ার হোসাইন সাঈদী

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ ও ভারতের কয়েকটি এলাকা। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা গেছে।

আর্থকোয়াক ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার ৫ কিলোমিটার অদূরে এই ভূমিকম্পের উৎপত্তি।

কানাইঘাট ভারতের মেঘালয় ও আসাম সীমান্ত এলাকায় অবস্থিত। ভূমিকম্পের কারণে ভারতের এই দুই রাজ্যও কেঁপে ওঠে।

তবে সিলেট আবাহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয় অঞ্চল।

সোমবার রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো। সিলেটে উৎপত্তিস্থল হওয়ায় এখানে ঝাঁকুনিও অনুভূত হয়েছে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫।

সিলেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বলে আসছেন বিশেষজ্ঞরা। প্রায়ই এখানে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাতের ভূমিকম্পের কারণে নগরজুড়ে আতংকে দেখা দেয়। নগরের বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।

নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, ভূমিকম্পে সিলেটে জোরালো ঝাঁকুনি অনুভব করলাম। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঝাঁকুনি ছিলো।

৯ তলার উপর থে‌কে কম্পনটা বেশ বড়ই ম‌নে হ‌লো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed