সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

মারা গেছেন হযরত মাও: দেলাওয়ার হোসাইন সাঈদী

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

চিনি ও সয়াবিন তেলের দাম কমল

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য হয়রত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। গতকাল রোববার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএসএমইউতে পাঠানো হয়।
আজ রাত ৮:৪০ মিনিটের সময় বিএসএসএমইউতে মারা জান। মৃত্যু কালে তার বয়স হযেছিল প্রায় ৮৩ বছর। ১৯৪০ সালেন ২রা ফেব্রয়ারি তার জন্ম আর ২০২৩ সালের ১৪ই আগষ্ট রাতে তার মৃত্যু হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

সেখানে থাকা অবস্থায় রোববার বিকাল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা।

এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd