সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে শ্রমিকের হাতে ঠিকাদার খুন

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে


মৌলভীবাজার প্রতিনিধি::

কমলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মৌলভীবাজারে মজুরি বকেয়া রাখার অন্তোষে ঠিকাদার মো: সিরাজুল ইসলাম সিরাজ (২৮)কে হত্যার ঘটনার সহিত জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আজ শনিবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার শ্যামেরকোনা গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুল মুমিন (২৩) ও মানিক মিয়ার ছেলে জাহির মিয়া (২১)।

সংবাদ সম্মেলনে ওসি বলেন যে, গতকাল শুক্রবার ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে জয়নাল মিয়ার ছেলে মাহিন আহমদ তাদের বসত বাড়িতে একটি মৃত দেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃত দেহ উদ্ধার করে।

তদন্তকালে জানা যায় যে, মৃত সিরাজুল ইসলাম রাজমিস্ত্রীর ঠিকাদার। গত ১ বছর যাবত সদর উপজেলার নাজিরাবাদ ইউপির ছিকরাইল গ্ৰামের মাহিন আহমদের বসত বাড়িতে পাকা বিল্ডিং এর বসত ঘর নির্মাণ কাজ শ্রমিকদের মাধ্যমে করান। গত দেড় মাস পূর্বে নির্মান কাজের জন্য শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়া সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে নিয়োগ করেন। বেশ কয়েকদিন যাবত শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন বিবাদীর কাজের মজুরী নিয়া মৃত সিরাজুল ইসলাম এর সাথে কথা কাটাকাটি হয়। তারই সূত্রধরে শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতরা মিলে মৃত সিরাজুল ইসলাম এর মাথায়, ডান গালে, ডান চুখের ভ্রুর উপর, উভয় ঠোঁটের ডান পাশে, থুথুনীর ডান পাশে এবং নাকের অগ্রভাগে কাটা জখম করিয়া হত্যা করে।

ওসি আরও বলেন যে, পরবর্তীতে মৃত সিরাজুল ইসলাম (২৮) এর ছোট ভাই নুরুল ইসলাম (১৯) উল্লেখিত ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে মৌলভীবার সদর মডেল থানায় খুন মামলা হলে মামলার তদন্তভার এসআই (নিঃ) আবুল কালাম চৌধুরী এর উপর করা হয়। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd