1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৪৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ যার যার ধর্ম পালন করতে পারছে -বস্ত্র ও পাটমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরীদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

গত শনিবার (৩০শে সেপ্টেম্বর) ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও) গ্রামে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল মণিপুরী কমপ্লেক্সে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং মণিপুরী কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্ডপে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের (ইমা) চেয়ারম্যান শ্রী অহৈবম রনজিৎ সিংহ এর সভাপতিত্বে ও ইমা – বাংলাদেশ এর নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা। বিশেষ অতিথি ছিলেন ইমা- বাংলাদেশ এর প্রাক্তন চেয়ারম্যান কবি এ কে শেরাম,  মণিপুরী তাঁত শিল্পের অন্যতম অগ্রদূত রাধাবতী দেবী প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক প্রহ্লাদ সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি রওশন আরা বাঁশি প্রমুখ।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এল রাজকুমার সিংহসহ মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম কীর্তি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed