1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ

”শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যতের বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত-বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ই অক্টোবর) রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়,ওয়ার্ল্ড ভিশন এসির ম্যানেজার উত্তম চক্রবর্তী,ইসলামিক রিলিফ বাংলাদেশের আব্দুল হামিদ ও উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেছেন যে, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। কাজেই এই শিশুটি গরীব,মেধাবী কিংবা শারীরিক প্রতিবন্ধী অস্বচ্ছল হোক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিশুদের অধিকার সুরক্ষার জন্য সারাদেশে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার পাশাপাশি তাদের স্কুলগামি করতে বছরের প্রথমদিনে প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই দেয়া ও সকল ধরনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

তিনি বলেন যে, দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিশ্বে এই দেশটি আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে। এই দেশে কোন মানুষ আজ গৃহহীন নেই ,না খেয়ে কোন মানুষ আজ থাকছে না। এই সরকার সকল ধর্মবর্ণের মানুষের সমধিকার নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলদেশ যেখানে ১৯৭১ সালে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে প্রতিটি ধর্মের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করে ত্রিশলাখ মানুষ শহীদ হয়ে এবং দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ বিশে^ একটি উন্নয়নের রোল মডেল। তিনি উপস্থিত সকল অভিভাবকদের প্রতি আহবান জানান কোন শিশু তার বেচেঁ থাকার অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এজন্য তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সকল শিশুকে নিয়মিত স্কুলে পাঠানোর আহবান জানান। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed