1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা এক হাজার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা এক হাজার

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসরায়েল ফিলিস্তিনের হামলায় নিহতের সংখ্যা জানাল

ইসরায়েলের হামাসের হামলার জবাবে টানা পঞ্চম দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় পাঁচদিনের টানা বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় এক হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু রয়েছে।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার (১১ই অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

(কাতার ভিক্তি সংবাদ মাধ্যম আলজাজিরা)

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত শনিবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত প্রায় ২৬০ শিশু নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আর ৫ হাজার ১৮৪ জন মানুষ।

এবিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে, হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১২০০ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছে।

তবে গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধের পাঁচদিন পার হলেও এখনো পর্যন্ত দু-পক্ষের লড়াই চলছে। ফলে দুই দেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed