সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে আনন্দ-উদ্দীপনায় কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আজ ২৮শে অক্টোবর কোজাগরী লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা মা লক্ষ্মীর কৃপালাভের লাভের আশায় এ পূজা করেন। দিনটিকে কেন্দ্র করে ধন/সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিভিন্ন মণ্ডপ ও মন্দিরের পাশাপাশি প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে পূজিত হয়েছেন দেবী লক্ষ্মী।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস- লক্ষ্মী হিন্দুদের ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী। তার আগমণে ধন-সম্পদে পূর্ণ হয়ে ওঠে ধরণী।

শাস্ত্রীয় বিধান অনুসারে ফুল-জল-বিল্বপত্র সহকারে ব্রাক্ষণ পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা সম্পন্ন করেন। আবার অনেক গৃহিনী লক্ষ্মীর পাঁচালী পড়েও পূজা দেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পূজা করে থাকেন।

লক্ষ্মীর আরাধনায় মূল পূজারী নারীরা। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীদেবীর পায়ের ছাপসহ বিভিন্ন আলপনা। সেই সঙ্গে সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলিত হয় প্রদীপ। ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করেন। ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করেন লক্ষ্মী মায়ের।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd