সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে পালিত হলো জাতীয় সমবায় দিবস

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলি সেনারা সামরিক যান রেখে পালিয়েছে

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভা।

আজ শনিবার ৫ই নভেম্বর দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা সমবায় দপ্তর আয়োজনে। সমবায়ীবৃন্দের ও উপজেলার সমবায় সমিতির সহযোগিতায় র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন, প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ তিন  শতাধিক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd