1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৫ই ডিসেম্বর) সকাল দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্বীয় সজন। এসময় তাদের কান্নার আহাজারিতে ভাড়ি হয় পুরা হাসপাতাল।

স্থানীয় সুত্রে জানা যায় যে, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি অচেনা একটা গাড়ি এসে ধাক্কা মেড়ে ফেলে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজু চন্দ্র। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই হোসেন মিয়া জানান, আমার ভাই আমার চোখের সামনে থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবে তার মৃত্যু কোনো ভাবে কামনা করিনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, দূর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed