1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

বগুড়ার মহাস্থানে ৭টি সিন্দুকে মিলল কয়েক লক্ষ টাকা

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ::

কমলগঞ্জে অনুমতি ছাড়া ৪ শিক্ষক বিদেশ গেলেন

বগুড়ার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) মাজারের সিন্দুকের (দানবাক্স) টাকা গণনা শুরু হয়েছে।

আজ বুধবার (৬ই ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ গণনা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

মাজার এলাকায় থাকা ৯টি সিন্দুকের মধ্যে প্রথমদিন খোলা হয় ৭টি সিন্দুক। আগামিকাল বৃহস্পতিবার অন্য দুটি সিন্দুক খোলা হবে বলে জানিয়েছে মাজার কমিটি।

প্রথমদিন খোলা ৭ সিন্দুক থেকে মোট ৮ লক্ষ ২৪ হাজার ৬১৫ টাকা ছাড়াও স্বর্ণালংকার ও বৈদদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

মহাস্থান মাজার কমিটির সভাপতি বগুড়া জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিবের তত্ত্বাবধানে বুধবার প্রথম পর্যায়ে ৭টি সিন্দুক খোলা হয়। এরপরই সিন্দুকগুলো থেকে পাওয়া টাকা গণনা শুরু হয়। মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর পাশাপাশি অগ্রণী ব্যাংক মহাস্থান শাখার ১২ জন কর্মকর্তা এবং মাজারে কর্মরত ১০ জন কর্মচারী টাকা গণনার কাজে অংশ নেন। এ সময় মাজার কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এবিষয়ে মহাস্থান মাজারের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান জানান যে, মাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিন মাস পর পর সিন্দুকগুলো খোলার কথা থাকলেও এবার সিন্দুক খোলা হয়েছে প্রায় সাড়ে ৪ মাস পর।

তবে সর্বশেষ গত ১৬ই জুলাই সিন্দুকগুলো খুলে দুদিনব্যাপী গণনা শেষে ৩৪ লক্ষ ৮৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এর আগে গত মার্চ মাসে সিন্দুক খুলে পাওয়া যায় ২৮ লক্ষ ৮৪ হাজার টাকা। এসব টাকা অগ্রণী ব্যাংক মহাস্থান শাখায় জমা করা হয়। মাজারের উন্নয়নের এ টাকা ব্যয় করা হয়।

ছবি সংগ্রহ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed