সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

বাঙ্গালীর রাজ-পথের দাবী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জে খালার বাসা থেকে ৮ দিন ধরে নিখোঁজ দুলি

কাজী গোলাম মহিউদ্দিন

স্বতীয় বাঙ্গালী মোরা, আজ চিরস্বাধীন বাংলাদেশের নাগরিক,
বিশ্বনেতার আদর্শে দাবী আদায়ের সংগ্রামে, ছিনু মোরা নির্ভীক।
বাঙ্গালীর শান্তির প্রাঙ্গনে অশান্তি সৃষ্টিতে যারা করছে খুন-খারাবি,
দেশদ্রোহীদের দেশছাড়া করা হোক, এটাই জনতার রাজপথের দাবী।
মানবোনা মোরা মানবোনা আর শত্রুর প্রতি কোন অন্যায্য উদারতা,
দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যে দৃশ্যমান, শত্রুদের অপ্রতিরোধ্য সক্ষমতা।
দিবানিশি ষঢ়যন্ত্র করে ওরা দুঃসহ করছে বাঙ্গালীর শান্তির পৃথিবী,
প্রবঞ্চকের প্রবঞ্চনা চিরতরে বন্ধ করাই আজ হবে রাজপথের দাবী ।
এই বাংলার একাত্তরপূর্ব পরিবেশ বাঙ্গালী কোনদিন ভুলবে না,
হৃদয়ের গভীরে দগদগে ক্ষত-যন্ত্রনা, প্রজন্ম পরম্পরা জুড়োবে না।
বিশ্বাস ঘাতকের ঘাতকতা ভুলে তাদের ক্ষমা করায়, বাঙ্গালীর ভরাডুবি,
জাতির বিশ্বাসের অমর্যাদাকারী পাবে না ক্ষমা, এই হোক রাজপথের দাবী।
চরম আঘাতে নিস্পেষিত বিমুঢ় বাঙ্গালী, রুখে দাঁড়াবে সবার সাথে,
বাঙ্গালীর অস্তিত্ব নিয়ে খেলছে যারা তাদের সাথে দেখা হবে রাজপথে।
জীবনভর আঘাতে জর্জরিত নিরীহ বাঙ্গালীর যারা শেষ করেছে সবি,
প্রহসনের খেলা আর নয়, শেষ হোক তাদের, এটাই রাজপথের দাবী।
ষঢ়যন্ত্রের আধুনিক প্রয়োগে যারা আজ অপরাধের চরম শিখরে,
দেশ জনতার সম্মিলিত শক্তি কেন দিচ্ছে না তাদের পাপের কণ্ঠ রুদ্ধ করে!!
জাতশত্রুদের চক্রান্ত প্রকাশ করে, রোধকর তাদের ঔধ্যত্যপূর্ন নবাবী,
এই হোক বাঙ্গালী জাতির চিরশত্রু নিপাতের তরে রাজপথের দাবী।
পাকিস্তানের বেঈমানী কুমন্ত্রে বশীভূত, জাতীয় শত্রুদের সর্বজয়ী গলাবাজী,
থামিয়ে দেবে বাঙ্গালীর সকল অর্জন, দেখে মনে হয় সকলেই তাতে রাজী!
অর্ধশতাব্দী পেরিয়েও বাঙ্গালীর বিজয়ের উল্লাস, যারা চায় মুলতবি
পরীক্ষিত সেই বেঈমানদের আগ্রাসন হতে বাঁচতেই রাজপথের দাবী।
বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন নস্বাতকারী পাকিস্তানী দালালেরা সচেষ্ট সদা,
কোন প্রক্রিয়ায় ধুলিস্বাত করবে বাঙ্গালীর মহান বিজয়ের মর্যাদা।
রক্তে পাওয়া বিজয়ের গৌরব বিদ্ধস্তকারীরা জাতির দেহে বিদ্যমান পরজীবী,
মুক্তিযুদ্ধ বিজয়ী জাতির অর্জন বিদ্বেষীদের বিনাশ আজ রাজপথের দাবী।।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd