1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নবীগঞ্জে মুজিব পল্লী সামাজিক সংগঠন -এর কমিটি ঘোষণা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

নবীগঞ্জে মুজিব পল্লী সামাজিক সংগঠন -এর কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে মুজিব পল্লী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ’-এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মিজানুর রহমান সভাপতি, আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক এবং মাহফুজ আহমেদ আ/বি সম্পাদক, তুহিনুর রহমান তালুকদার দপ্তর সম্পাদক হিসাবে এ কমিটি ঘোষণা করা হয়।

গত শুক্রবার (৫ই জানুয়ারি) সকাল ১০ টার দিকে মুজিব পল্লী সামাজিক সংগঠনের অফিস প্রাঙ্গণে আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।

এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমরা যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে মানব কল্যাণ-এর সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রাকিল হোসেন, নবীগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আশাহীদ আলী আশা, কমিটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মালেক, ইব্রাহিম,রহমান, শাহিন মিয়া, রায়হান মিয়া, রিমন মিয়া প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed