1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
রূপগঞ্জে এস আই সোবহান মোল্লার বিদায় সংবর্ধনা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জে এস আই সোবহান মোল্লার বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারে গোপালগঞ্জ যাবেন

আজ ৩৭ বছর চাকরির পর রূপগঞ্জ থেকে অবসরে গেলেন এস আই সোবহান মোল্লা। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকরি করলেও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় গত ৩ বছর আগে যোগদান করেন সোবহান মোল্লা।

আজ ১১ই জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানার সভাকক্ষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

এসময়ে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তন্ময় মন্ডল, ইন্সপেক্টর জিল্লুর রহমান, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, এস আই পরেশ বাগচি, বি এম মেহেদী, সবুজসহ রূপগঞ্জ থানার সকল সদস্যবৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, বিদায় যেমন কষ্টের তেমনি বীরত্বের ইতিহাস। সোবহান ভাই তারই দৃষ্টান্ত। সে একজন দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে রূপগঞ্জে থানায় দায়িত্ব পালন করে তার সুন্দর কর্মজীবন শেষ করেছেন।

আমরা তার দীর্ঘায়ু কামনা করে এসআই সুবহান মোল্লাকে কুরআন শরীফ, জায়নামাজ, ক্রেস্ট ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার তার হাতে তুলে দেন।

পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার ব্যবহৃত (সরকারি) গাড়ি দিয়ে সুবহান মোল্লার নিজ বাড়ি ফরিদপুরে পৌঁছে দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed