1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কুলাউড়ায় যমজ দুই সন্তানকে হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কুলাউড়ায় যমজ দুই সন্তানকে হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি::

সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

মৌলভীবাজারের কুলাউড়ায় যমজ দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। মা রিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২২শে জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান যে, রবিবার রাতে শিশু দুটির চাচা বাদশা মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি দেখানো হয়েছে ওই শিশুর মা রিমা বেগমকে। তাকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ আরও জানান যে, মামলায় বাদশা মিয়া উল্লেখ করেন যে, বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী তার ছোটভাই বাচ্চু মিয়ার ৪ বছরের যমজ ২ ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদকে রবিবার (২১শে জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রিমা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেন।

ছবি সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed