সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

আদর্শগ্রাম খ্যাত হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন চলছে

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।

আজ মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবিষয়ে জানা যায় যে, নৌকাডুবির ঘটনা ঘটে গত মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে। নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করে ১৩ই ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকায় চালকহ ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন। নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশিদের মধ্যে ৭ জন পাসপোর্ট ছাড়া ভ্রমণ করছিলেন।

জীবিতদের মধ্যে বাংলাদেশের ছিলেন ২৭ জন। এ ছাড়াও পাকিস্তানের ৮ জন, মিসরের ৩ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ১ জন রয়েছেন। নৌকায় চালক হিসেবে ছিলেন মিসরের এক ব্যক্তি। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশের এবং অন্যজন পাকিস্তানের।

বাংলাদেশি ৮জন হলেন-

মাদারীপুরের রাজৈর উপজেলার সজল, মাদারীপুরের রাজৈর উপজেলার পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, মাদারীপুরের রাজৈর উপজেলার মামুন শেখ, মাদারীপুরের রাজৈর উপজেলার কাজী মিজানুরের ছেলে কাজি সজীব, মাদারীপুরের রাজৈর উপজেলার কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাদনের ছেলে রিফাত, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাসেল ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোঃ পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd