1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ২৫ হাজার ছাড়াল

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রাজাপুর রাস্তার কালুপাড়া-মনির উদ্দিন আকন্দ রাস্তা উন্নয়ন কাজটির ১২০ ফিট রাস্তার কাজ বাদ গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল বুধবার(২১শে ফেব্রুয়ারি) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি পিচ ঢালাই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে।এ সময় স্থানীয় এলাকাবাসী সংবাদ কর্মীদের বলেন এই রাস্তাটি নিয়ে আমাদের অভিযোগ আছে,রাস্তাটি যতটুকু পিচ ঢালাই করার জন্য প্রস্তুত করা হয়েছে তা ১০০০ মিটার কখনোই হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বি বলেন,রাস্তার যখন মাটি খুড়ে বেড তৈরি করার জন্য মাপা হয় তখন আরও প্রায় ১২০/১২৫ ফিট দূরে সীমানা হয়।কিন্তু পরে কমিয়ে এই পর্যন্ত বেড করে এর মধ্যে কি হয়েছে বলতে পারবো না।
স্থানীয় এক মাইক্রো ড্রাইভার বলেন,যতবার ইন্জিনিয়ার সহ উপরের লোক মেপে গেছে ততবারই এই রাস্তার সীমানা এখান থেকে ১২০/১২৫ ফিট বেড়ে গেছে কিন্তু ঘুরে ফিরে এই পর্যন্তই কাজ হচ্ছে।
স্থানীয়রা আরও বলেন,আমাদের এই রাস্তার কাজটি যতটুকু মাপে হয়েছিল ঠিক ততটুকুই চাই,এর কম যেন না হয়।

এবিষয়ে লালপুর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত)আজিজুর রহমান বলেন,আমি এই উপজেলায় নতুন,অতিরিক্ত দায়িত্বে আছি,বিষয়টি দ্রুতই খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য যে,উপরোক্ত রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২সেপ্টেম্বর- ২৩ ইং।চুক্তি মূল্য ১ কোটি ৫ লাখ ৩ হাজার বিশ টাকা মাত্র।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টার প্রাইজ, আমহাটি- নাটোর।

বাস্তবায়নে-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,লালপুর,নাটোর।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed