1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
স্বামীকে হত্যা করে স্ত্রী থানায় হাজির - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

স্বামীকে হত্যা করে স্ত্রী থানায় হাজির

  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা

স্বামীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী। শুক্রবার (১লা মার্চ) সন্ধ্যায় পটুয়াখালীতে এ ঘটনা ঘটে।

এবিষয়ে পুলিশ সূত্রে জানা যায় যে, গত ঈদুল আজহার তিন দিন আগে শহরের কলাতলা আকন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২০) এর সঙ্গে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে জিনিয়া ইসলাম (১৮) এর বিয়ে হয়।

এ বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে প্রায় রাকিব তার স্ত্রীকে মারধর করত। সম্প্রতি স্ত্রী ঝগড়া করে জিনিয়া তার বাবার বাড়ি চলে যায়।

তবে গত শুক্রবার দুপুরে রাকিব স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে। আসার পথে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। বাড়ি ফিরে রাকিব ঘুমাতে গেলে জিনিয়া ধারাল একটি বঁটি দিয়ে কুপিয়ে ও ওড়না দিয়ে শ্বাসরোধ করে রাকিবের মৃত্যু নিশ্চিত করে। পরে রাত ৮টায় পটুয়াখালী সদর থানায় উপস্থিত হয়ে কর্মকর্তাকে স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করে জিনিয়া।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান বলেন যে, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্য ও ছবি সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed