1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে মাসব্যাপী থাং-টা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ২৫ হাজার ছাড়াল

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী কালচারাল একাডেমী ও
অপোনবা মণিপুর হুয়েন ল্যাংলন লুপ (মণিপুর- ভারত) এর যৌথ্য আয়োজনে মাসব্যাপী থাং-টা মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ই মার্চ) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল একাডেমীতে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মণিপুরি কালচারাল একাডেমীর সভাপতি

পলাশ সিংহের সভাপতিত্বে ও সম্পাদক সঞ্জিত সিংহের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, কবি হামোম সানাতন, বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর উপদেষ্টা সাবেক ইউপি সদস্য কে মনীন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র,

দি ভানুবিল ড্রামা পার্টির ডিরেক্টর লৈচোম্বম রাজকুমার প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থাং তা’র প্রশিক্ষক অক্রম ওয়াঙনগাম্বা মীতৈ, সমাজকর্মী শাম কিশোর সিংহ, সাংবাদিক আর. কে. সোমেন,
সমাজকর্মী আওয়াংতাবম সমরেন্দ্র প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। মাসব্যাপী থাং তা প্রশিক্ষণের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

থাং-টা মূলত একটি সশস্ত্র মার্শাল আর্ট কৌশল যা মূলত তলোয়ার ব্যবহার করে, যাকে থাং বলা হয় এবং বর্শা, যা টা নামে পরিচিত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed