1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কমে অর্ধেক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ এর কার্যক্রম উদ্বোধন

দেশে মাহে-রমজানের শুরুর আগে পেঁয়াজ নিয়ে একরকম হুলস্থূল কারবার হয়ে গেছে। রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। হঠাৎ পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে আসে।

আজ মঙ্গলবার (১৯শে মার্চ) খানসামা খুচরা বাজার ঘুরে দেখা যায়, রোজার আগেও পেঁয়াজ ছিল (১০০-১২০) টাকা এবং তিন দিন আগেও পেঁয়াজ (৭০-৮০) টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কমে (৫০-৬০) টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমায় বেশ খুশি সাধারণ ক্রেতারা।

অবশেষে দেশের বাজারে পেঁয়াজ আমদানির খবরে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে।

মোকামগুলোতে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি শুরু হলে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে বলে আশা করছেন তারা।

অন্যদিকে হঠাৎ সরবরাহ বৃদ্ধির ফলে দাম কমায় কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের অনেকের।

এর আগে হঠাৎ অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ক্রেতারাও একরকম পেঁয়াজের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে পেঁয়াজ বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরাও দাম কমাতে বাধ্য হয়।

দাম নিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের যখন মন চাইল দাম বাড়াল, আবার যখন মন চেয়েছে তখন দাম কমাচ্ছে। এতেই প্রমাণ হয় দেশের ভোগ্য-পণ্যের বাজার চলছে ব্যবসায়ীদের ইচ্ছেমতো।

সব তরকারিতে পেঁয়াজের প্রচলন রয়েছে। এক সপ্তাহ আগেও (১০০-১২০) টাকা ছিল পেঁয়াজের দাম। আজকে (৫০-৬০) টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি বন্ধ হওয়ার পর থেকে পেঁয়াজের দাম দিন দিন বেড়েই চলছিল। কিন্তু এখন দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমছে। আর আমদানি শুরু হলে আরও দাম কমতে পারে। বাজার মনিটরিং করলে সব ধরনের পণ্যের দাম সীমাবদ্ধতা থাকবে বলো জানান তিনি।

বাজারের বিক্রেতা বলেন যে, সরবরাহ বেশি থাকায় এখন দাম কম। আমরা মহাজনের কাছ থেকে কিনে প্রতি কেজি পেঁয়াজ ৫ থেকে ৭ টাকা লাভে বিক্রি করছি। এতে ক্রেতারা অনেক খুশি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed