1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ঈদের কাপড়ের জন্য মায়ের উপর অভিমান করে মেয়ে আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামে ঈদের নতুন কাপড়ের জন্য মায়ের উপর অভিমান করে এক কিশোরী (১৬) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত শনিবার (৬ই এপ্রিল ) রাতে মাগরিবের নামাজের পরই এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার নাজির মিয়ার ছোট মেয়ে।

নিহত কিশোরীর বাবা নাজির মিয়া বলেন যে, গত শুক্রবার কিশোরীর মা পরিবারের সবার জন্য বাড়িতে ফেরিওয়ালার কাছ থেকে কাপড় কিনে নেন। কিন্তু ওই কিশোরী মেয়ে (রিমা আক্তার) বায়না ধরেছে মার্কেট থেকে ঈদের কাপড় কিনে দিতে হবে। এসময় মা বলেন সবার জন্য বাড়িতে কিনেছি তুমার জন্য ও নিয়েছি। এই নিয়ে মায়ের উপর অভিমান করে শনিবার রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ নিহত কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, রোববার সকালে নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed